দূরত্ব বাড়ছে ক্যাট-রণবীরের

 
বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। কিছু সময়ের দূরত্ব তাদের কাছে যেন এক যুগ। কিন্তু তাদের প্রেমে বাঁধ সাধলেন অভিষেক কাপুর। শুটিংয়ের মাঝে রণবীরের সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছেন না ক্যাট।
কিছুদিনের মধ্যেই ক্যাটরিনা তার পরবর্তী চলচ্চিত্র ‘ফিতুর’-এর শুটিং করতে কাশ্মীর যাবেন। আর সেখানেই প্রেমিকের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। কারণ পরিচালক অভিষেক একটু সময় নষ্ট করতে রাজি নন। তাই তিনি পরিষ্কার ক্যাটকে জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে শুটিং করার সময় রণবীরের থেকে দূরে থাকার। এমনকি তিনি রণবীরকেও প্রেমিকার সঙ্গে কাশ্মীরে দেখা না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

কিন্তু কেন এমন কড়াকড়ি? জানা গেছে, ‘ফিতুর’ সিনেমার জন্য অভিষেক ক্যাটের আগে রেখা ও আদিত্য রায় কাপুরের শিডিউল নিয়ে রেখেছেন। তাই শুটিংয়ের তারিখে যাতে কোন হেরফের না হয় তাই এই কঠোর সিদ্ধান্ত। সূত্র: কলকাতা২৪।