জিম্মি হত্যার হুমকি ঘৃণ্য আচরণ: অ্যাবে

 
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, ভিডিও বার্তার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে জাপানি জিম্মি কেনজি গোটোকে হত্যার যে হুমকি দিয়েছে তা অত্যন্ত ঘৃণ্য আচরণ। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বুধবার সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন। খবর: বিবিসির।
ভিডিও বার্তায় হুমকি দেয়া হয়েছে, জর্দানে আটক এক জিহাদি নারীকে ছেড়ে না দিলে তাদের হাতে বন্দি কেনজি গোটো ও আরেক জিম্মি জর্ডানের এক পাইলটকে হত্যা করা হবে।
অ্যাবে বলেন, বন্দীদের মুক্তির জন্য আমরা জর্ডানের সহায়তা চেয়েছি।
আইএস রবিবার জানিয়েছে, তাদের দাবিকৃত ২০০ মিলিয়ন মুক্তিপণ না দেয়ায় তারা আরেক জাপানি হারুনা ইউকোয়াকে হত্যা করেছে।
মঙ্গলবারের রাতের ঐ বার্তায় বলা হয়েছে, গোটোর হাতে মাত্র ২৪ ঘণ্টা রয়েছে। আর জর্ডানের জিম্মি মুয়াত-আল কাসেসবের হাতে তার চেয়েও কম সময় রয়েছে। এর মধ্যে জর্ডান সাজিদা আল রেশওয়ায়িকে মুক্তি না দিলে তাদের হত্যা করা হবে।

২০০৫ সালে সন্ত্রাসী হামলায় ৬০ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার দায়ে সাজিদাকে মৃত্যুদ্ল দেয়া হয়েছিল। সাজিদা আল-কায়েদার একজন সদস্য।