ফাঁসির রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিল

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আইনজীবীরা এ আপিল দায়ের করেন।
আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিলের পাশাপাশি আজহারকে বেকসুর খালাস দেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ১১৩টি আইনগত যুক্তি তুলে ধরার পাশাপাশি প্রায় আড়াই হাজার পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ হত্যা ধর্ষণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে আজহারকে মৃত্যুদণ্ড দেয়।