জুবায়ের হত্যা মামলার রায় ৪ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হোসেন হত্যা মামলার রায় আগামী ৪ ফেব্রুয়ারি দেয়া হবে। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এই দিন ধার্য করেন।
একইসঙ্গে বিচারক মামলার সাত আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এই মামলার আসামির হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ, জাহিদ হাসান, দর্শন বিভাগের ইশতিয়াক মেহবুব অরূপ, রাশেদুল ইসলাম রাজু, কামরুজ্জামান সোহাগ; সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম; লোকপ্রশাসন বিভাগের ছাত্র নাজমুল হাসান প্লাবন, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম ও মাহমুদুল হাসান, পরিসংখ্যান বিভাগের শফিউল আলম সেতু ও অভিনন্দন কু্ল ওরফে অভি ও অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু।
এর মধ্যে আশিক, রিয়াজ, আকরাম ও অরূপ শুনানি চলাকালে কাঠগড়া থেকে পালিয়ে যান। মাহবুব আকরাম ও নাজমুস সাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
২০১২ সালের ৮ জানুয়ারি প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় জুবায়ের নিহত হন। এ ঘটনায় পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১২ সালের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ। পরে মামলাটি তা দ্রুত বিচার ট্রাইব্যুুনালে পাঠানো হয়।