মে মাসে রাশিয়ায় যাচ্ছেন কিম জং উন

 
 
 
 
আগামী মে মাসে মস্কোয় যাচ্ছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। রাশিয়ার আমন্ত্রণ জানানোর পর তিনি যেতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। খবর বিবিসির।
সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে—ক্রেমলিন লিখিতভাবে উনের আসার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে চিঠিতে উনের নাম উল্লেখ করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি  উদ্যাপন উপলক্ষে উত্তর কোরীয় নেতা রাশিয়ায় যেতে রাজি হয়েছেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত কোনো বিদেশ সফরে যাননি উন। তাই সবার দৃষ্টি এখন তার সফরের দিকে, সেখানে কী নীতি ও কৌশল গ্রহণ করেন দেশটির সর্বোচ্চ নেতা উন।