‘বিচারপতি অপসারণের আইন করতে বাধা নেই’

 
 
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের আইন প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত্ শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
 
আইনমন্ত্রী বলেছেন, ‘আমারা আগেই বলেছিলাম আইন করার পূর্বেই এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। সেই প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।’
 
১৬ তম সংশোধনীর ওপর রুলটি বিচারাধীন রয়েছে। তারপরও আইন প্রণয়ন বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এমন কিছু করছি না যেটা আদালত অবমাননা হয়। এছাড়া ঐ সংশোধনীর ওপর কোনো স্থগিতাদেশ নেই। হাইকোর্ট যদি রায় দেয় ১৬তম সংশোধনী থাকবে না। তাহলে আমরা আর আগাবো না।’‘