প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। খালেদা জিয়া ঘরে বসে হরতাল অবরোধসহ জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন। তার নির্দেশে জালাও পোড়াও করে মানুষ মারছে বিএনপি ও জামায়াত। বুধবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্ষের সভাপতিত্বে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামন নুর, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম সুজন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান নুর বলেন, বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক না কেন দেশনেত্রী শেখ হাসিনা জনগনকে সাথে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাবেন।