বলাই বাহুল্য সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডই হল সবচেয়ে বাজে পাসওয়ার্ড। পাসওয়ার্ড নিয়ে শত সতর্কতার পরও গত বছর সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল ১২৩৪৫৬। গবেষণা প্রতিষ্ঠান এসপ্ল্যাশ ডাটা সম্প্রতি বিশ্বব্যাপী প্রচলিত এমন ২৫ টি পাসওয়ার্ড প্রকাশ করেছে। তাদের তালিকাতে দেখা যাচ্ছে ১২৩৪৫৬ পাসওয়ার্ডটি ২০১১ সাল থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
গত বছর ইন্টারনেটে যে ৩৩ লাখ পাসওয়ার্ড ফাঁস হয়েছিল সেখান থেকেই বোঝা যাচ্ছে পাসওয়ার্ড নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবহারকারীদের প্রতি সতর্কবার্তা কোন কাজেই আসেনি।
ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকায় ১২৩৪৫৬ এর জয়জয়কার দেখা গেছে। বাজে পাসওয়ার্ডের তালিকায় এর পরেই আছে 'password'। বাজে পাসওয়ার্ডের তালিকায় প্রথম ২৫ টির মধ্যে নয়টি পাসওয়ার্ডই শুধুমাত্র অংক নিয়ে গঠিত। বাজে পাসওয়ার্ডের তালিকার প্রথম পাঁচটি এখানে উল্লেখ করা হল।
১. 123456
২. password
৩. ১২৩৪৫
৪. ১২৩৪৫৬৭৮
৫. qwerty
সূত্র: টাইমস অব ইন্ডিয়া