গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, চট্টগ্রাম শহরকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। এখানে দুটি অর্থনৈতিক জোন স্থাপনের কাজ শুরু হয়েছে। মিরসরাইয়ে অর্থনৈতিক জোন স্থাপনে অধিগ্রহণ করা হয়েছে সাড়ে ৬ হাজার একর ভূমি। মোট ১২ হাজার ভূমি অধিগ্রহণ করা হবে। এর মাধ্যমে সাড়ে ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের মতো চট্টগ্রামের পাহাড়, নদী ও সাগরের সমন্বয়ে গড়ে তোলা হবে ‘ওশান ভিউ’।
বুধবার কাকরাইলস্থ বাংলাদেশে প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ভবনে এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআইবি আয়োজিত এ কর্মাশালা শুরু হয় গত ২৬ জানুয়ারি। তিন দিনের এ কর্মশালায় ঢাকার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত চিটাগাং জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) সাংবাদিকরা অংশ নেন।
সমাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঢাকা সংবাদিক ইউনিয়রের সভাপতি আলতাফ হোসেন বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিজেএফডির সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর এ সময় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, শিঘ্রই বাংলাদেশে চীনা প্রধানমন্ত্রী সফর করবেন। সেময় তিনি কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল (সুরুঙ্গ পথ) নির্মাণ কাজ উদ্বোধন করবেন। সাংবাদিকদের তিনি বলেন, অর্থনীতির চাকা বন্ধ করার রাজনীতির বিরূদ্ধে গণমাধ্যমে তুলে ধরতে হবে। বর্তমানে দেশে রাজনৈতিক যে নেতিবাচাক ধারা চলছে তা জনগণকে জানাতে হবে। শাহ আলমগীর বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেশের কয়েকটি সংবাদপত্র মিথ্যা, বানোয়াট সাংবদ পরিবেশ করেছে। এ ধরণের সাংবাদ পরিহার করে সততা, স্বচ্ছতা ও যথাযথ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানন তিনি।