সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গাড়ির চালক ও সহযোগীদের নিয়ে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, গণ পরিবহনের চালক ও সহযোগীদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা প্রদান করা হয়। বুধবার সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক গণ পরিবহনের চালক ও সহযোগী অংশ গ্রহণ করেন।
আন্তঃজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মোহাম্মদ শরীফ উল ইসলাম, এটিএসআই মো. শাহজাহান, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সেন্টু বেপারী প্রমুখ।
আরো পড়ুন: হিসাবে ভুল করলে পরিণতি ভয়াবহ: ইমরান খান
এসময় বক্তারা লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া, সব সময় সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শসহ নানা দিক নিয়ে বিস্তর আলোচনা করেন।
ইত্তেফাক/অনি