অাবারও মা হতে চান লোপেজ

জেনিফার লোপেজ অাবারও মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ৪৫ বছর বয়সী এ তারকার ম্যাক্স ও এমি নামে ছয় বছর বয়সী যমজ সন্তান রয়েছে। এরপরও তিনি আবার সন্তান নেয়ার ইচ্ছা প্রকাশ করলেন।
লোপেজ বলেন, এ বয়সে এখন আর বাচ্চা নেয়ার উপযুক্ত বয়স নেই। তবে আরও একবার মাতৃত্বের স্বাদ পেতে চাই। এমনকি আরও একবার যমজ সন্তানের মা হতে পারলে দারুণ হবে।