খালেদা জিয়ার দুই মামলার শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।

এর আগে আজ দুই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে নিরাপত্তরা কারণ দেখিয়ে আদালতে হাজির হননি খালেদা জিয়া। তার পক্ষে সময়ের আবেদন জানান তার আইনজীবীরা। ঐ আবেদনের ওপর শুনানি শেষে সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।