অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক আরোহী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানা গেছে।