ত্রিশালে উপজেলা শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৪

 
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে পিকেটিংয়ের প্রস্তুতিকালে পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে উপজেলা শিবিরের সভাপতি নূরুল আখের খান,  সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শিবিরকর্মী রিফাত মিয়া ওরফে এনামুল ও আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে শিবিরের লিফলেট উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, গত ২০ জানুয়ারি গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বগার বাজার এলাকায় সংবাদপত্রের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।