ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে দুই কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৪৮ এর একটি আসনের নিচে একটি কালো ব্যাগে দুই কেজি ওজনের মোট ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।