তিনমাসে ফেসবুকের আয় ৭০ কোটি ডলার

 
২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বর এই তিনমাসে ৭০ কোটি ১০ লাখ ডলার আয় করেছে ফেসবুক। যা ২০১৩ সালের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বরতা দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করে।
 এর ৭০ শতাংশ আয়ই হয়েছে মোবাইলের বিজ্ঞাপন থেকে।
ফেসবুক জানিয়েছে, নিয়মিত প্রতি মাসে ফেসবুক ব্যবহার করে ১৩৯ কোটি। যা গত বছরের  তুলনায় ১৩ শতাংশ বেশি।