বাংলাদেশ ০-১ মালয়েশিয়া

 
 
বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে মালয়েশিয়া জয় পেয়েছে। খেলার ৫১ মিনিটে মোহাম্মদ সাইয়ানের করা একমাত্র গোগে দলটি এ জয় পায়।
 
এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর মাঠে গড়ালো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১৯৯৯ সালে শেষবার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হলেও সেটি ছিল বঙ্গবন্ধু কাপ ফুটবল। এরপর আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিজস্ব কোনো আয়োজন ছিল না।
 
বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছাড়া বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ছয়টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের যুব ফুটবল দলের শক্তির উপর ভর করে।