কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪৩ হাজার ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে মডেল থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদে(বিজিবি)। বৃহস্পতিবার সকাল-দুপুরে হোয়াইক্যং ও টেকনাফ বার্মিজ মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান খোন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ধৃতরা হলো, টেকনাফের দক্ষিণ জালিয়া পাড়ার মৃত হাজি আবদুল আহাদের ছেলে মাহমুদুল আলম (৪০) ও সাবরাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত সাবের আহমদের ছেলে নজরুল ইসলাম (২০)।
এছাড়া একইদিন সকালে টেকনাফ থেকে কক্সবাজরগামী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। তারা হলো, বাহারছড়ার মকতুল হোসেনের ছেলে নুরুল হোসেন (২২), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার রশিদ আহমদের ছেলে ছলিম উল্লাহ (২০), নোয়াখালী পাড়ার ফরিদ আহমদের ছেলে নুর নবি (২৫)।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, সকালে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজাগামী বাসে তল্লাশি চালিয়ে ৯৮৯ পিস ইয়াবাসহ হ্নীলার পূর্বপানখালী এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে সাইফুল ইসলামকে (২২) আটক করা হয়।