গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২৩ জন গ্রেফতার

 
গাইবান্ধায় ‘বিশেষ অভিযান’ চালিয়ে অবরোধ ও হরতালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের ২৩ কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানান তিনি।