আবার দশ নম্বর জার্সি

 
 
বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি দলের ১০ নম্বর জার্সি গায়ে খেলতেন। কিন্তু বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ দায়িত্ব নেয়ার কিছু দিন পর ১০ নম্বর জার্সিটি খুলে নিয়ে তার পছন্দের খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে দিয়েছিলেন। ক্রুইফ যখন চলে যাওয়ার পর আবার ১০ নম্বর জার্সিটি এমিলির গায়ে উঠে। কাল সেটি আবার পরিবর্তন হলো। ক্রুইফের অধীনে বাংলাদেশ বৃহস্পতিবার খেলতে নামলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে। সেখানে আবার দেখা গেলো এমিলি থেকে জার্সি নিয়ে হেমন্ত ভিনসেন্টের গায়ে।