‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’—এই স্লোগান ধারণ করে প্রতিবছরের মতো চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হচ্ছে ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতিমেলা-২০১৫’। শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই মেলায় থাকবে প্রকৃতি-বিষয়ক অভিনব ক্যারেক্টার শো, মুকাভিনয়, যাত্রাপালা, গান, নাচ, গম্ভীরা ও সম্মাননা প্রদান।
বৃহস্পতিবার চ্যানেল আইযের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন—চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, মেঘনা গ্রুপ অব ইন্ডাট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) আসিফ ইকবাল, নুর ইকো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ (জুয়েল) ও রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালক, মিডিয়া ও ইন্টারন্যাশনাল বিজনেস এম আনোয়ারুল আজীম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৃতিপ্রেমী ড. ইনাম আল হক, আলী ইমাম, আবদুল ওয়াবসহ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।