খুলনায় ডিআইজির বাসার সামনে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ও জেলা জজের বাসভবন লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। প্রায় একই সময়ে শহরের আরও কয়েক জায়গায় হাতবোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।