রাজধানীতে বাসে আগুন

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের সহিংসতার কর্মসূচিতে শুক্রবার সকালে রাজধানীর তাঁতীবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে সদরঘাট থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় সহিংসতাকারীরা। গুলিস্তানের দিকে এগোলে ইংলিশ রোডে পৌঁছানোর পর তাতে আগুন দেয়া হয়। আগুন লাগার পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে যান। 
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।