গুলিস্তানে বাসে আগুন

 
রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গেছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।