অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা

 
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গায়েবানা জানাজা করছে কেন্দ্রীয় ১৪ দল। 
 শুক্রবার বাদ জুমা রাজধানীতে এই গায়েবানা জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয়। 
জানাজা শেষে বিএনপি-জামাতের সন্ত্রাস ও পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফেরাত, অগ্নিদগ্ধদের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
এছাড়াও কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে রাজধানীর প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।