অস্ত্রসহ এক নারী গ্রেফতার

চকরিয়ার হারবাং এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি ও একটি রিভলবারসহ এক নারীকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। ডিবি পুলিশের একটি দল শুক্রবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালায়। অভিযানে ধৃত নারী হলেন- মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মইশের ডেইল এলাকার মৃত আবদুল্লাহর স্ত্রী রোজিনা আক্তার (৩৩)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল হোসাইন দেওয়ান জানান, অস্ত্রসহ ধৃত নারীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।