অহেতুক ধর্মীয় বিতর্কে কারিনাকে না জড়াতে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন সাইফ আলি খান। ভারতের সংবাদমাধ্যমে সাইফের যে বিবৃতি প্রকাশিত হয়েছে সেখানে তিনি দাবি করেছেন বিয়ের পরেও কখনও করিনার ধর্মান্তর হয়নি।
তিনি বিবৃতিটিতে আরো অনুরোধ জানিয়ে বলেছেন, কোনও ধর্মীয় বিতর্কে দয়া করে করিনার নাম জড়াবেন না। বরং চলচ্চিত্র জগতে অসামান্য অবদান ও মহিলাদের অধিকারের জন্য যে কাজ করিনা করছে তার জন্য আমাদের তাকে সম্মান জানানো উচিত।
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকার 'লাভ জিহাদ' সংখ্যায় কারিনাকে কভার গার্ল বানানো নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ছবিটিতে করিনার মুখের অর্ধেক অংশ কালো রংয়ে ঢাকা শুধু চোখের জায়গাটা খোলা। যা দেখে মনে হয় করিনাকে বোরখা পরিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে।
কারিনাকে কভার গার্ল বানানোর সময় মুখ না খুললেও এখন স্ত্রীর পাশে দাঁড়ালেন সাইফ আলি খান। সূত্র: ওয়ান ইন্ডিয়া