রাজধানীর রূপনগর থানা এলাকার গড়ান চটবাড়ি থেকে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে গড়ান চটবাড়ি এলাকার বেড়িবাঁধ থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।
রূপনগর থানার এসআই মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত ঐ যুবকের বুক, পেট ও পিঠে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। নিহতের পরনে ছিল হলুদ রঙের গোলগলা টি-শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।