আড়াইহাজার উপজেলায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় নবম শ্রেণীর ছাত্রী আরিফা বেগমকে (১৫) এসিড নিক্ষেপ করেছে তারই আত্মীয় আল-আমিন মিয়া। শুক্রবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি উত্তরপাড়া (ইমানবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে। আরিফা বান্টি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
এসিডদগ্ধের বাবা নূরু মিয়া জানান, তার মেয়ে আরিফাকে প্রেমের প্রস্তাব দেয় আল-আমিন নামে এক বখাটে যুবক, সে আরিফার বড়ভাইয়ের শ্যালক। আরিফা প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে আরিফার বাড়িতে কথা বলতে গিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এসিড ছুঁড়ে মারে আল-আলামিন মিয়া। এসিডে আরিফার কপাল, দুই গালে ও চোখের উপরের স্থানে লেগে ঝলসে যায়। আরিফা চিত্কার দিলে আল -আমিন পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আরিফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আল-আমিন ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে। আল-আমিন গাড়ি চালক বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, আরিফা নামে এক ছাত্রী এসিডে দগ্ধ হয়েছে শুনেছি। তবে কেউ অভিযোগ দিতে আসেনি।