বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার মাঝরাতে ডেসকো কর্মীরা এই সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার কার্যালয় এখন পুরো অন্ধকার হয়ে আছে।