রাশিয়ার রাজধানী মস্কোতে একটি প্রাতিষ্ঠানিক লাইব্রেরির একটি অংশ ভয়াবহ আগুনে পুড়ে গেছে। সেখানে এক কোটি ৪২ লাখ ঐতিহাসিক বই ছিল। এতে কেউ হতাহত হয় নি। শনিবার স্থানীয় সময় ভোরে আগুন লাগে।
হেরাল্ড সান প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আগুনের ঘটনায় লাইব্রেরির বহু দুষ্প্রাপ্য বই পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঠাগারটির একটি অংশের ছাদ ভেঙে পড়ে।
রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, একাডেমিক ইনস্টিটিউট অব সায়েন্টিফিক ইনফর্মেশন অন সোশ্যাল সায়েন্সেস (আইএনআইওএন) নামের ওই পাঠারগারটিতে “লাখ লাখ অনন্য ঐতিহাসিক নথি” আছে।
১৯১৮ সালে সোভিয়েত আমলের শুরুতে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।