স্পিকারের লন্ডন যাত্রা


জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী শনিবাররাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি আজ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনে সিপিএ সদরদপ্তরে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন। এ ছাড়া ৪ থেকে ৬ ফেব্রুয়ারি লন্ডনের পার্লামেন্টে অনুষ্ঠেয় ‘হিউম্যান রাইটস ইন দ্য মডার্ন ডে কমনওয়েলথ : ম্যাগনাকার্টা টু কমনওয়েলথ চার্টার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন এবং ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যনরÍ জিব্রাল্টারে অনুষ্ঠিতব্য সেকেন্ড বিআইএমআর (ব্রিটিশ আইল্যান্ডস এ্যান্ড মেডিটারেনিয়ান রিজিওন) সিডব্লিউপি (কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস) কনফারেন্সে যোগদান করবেন।
স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক সফরসঙ্গী হিসেবে তার সাথে গেছেন।
আগামী ৯ ফেব্রুয়ারি স্পিকার ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা বলা হয়।