মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন। ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের হামলার মুখে দেশটির প্রতি ওয়াশিংটনের সমর্থন তুলে ধরতেই তিনি এই সফর করছেন। খবর এএফপি’র।
শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, ৫ ফেব্রুয়ারি কেরি কিয়েভ পৌঁছুবেন। সফরকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক ও পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।