পরীক্ষা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হবে : হানিফ


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাস-নাশকতা করে শিক্ষাঙ্গন-পরীক্ষা বন্ধ করা যাবে না। হরতাল-অবরোধের মধ্যেই সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা চলতে আইনশৃংলা বাহিনীকে সব ধরনের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু চিত্র প্রদর্শনী, কলেজের ইন্টারনেট কাজে ব্যবহৃত অ্যাপস এবং তিনদিনব্যাপী বিভিন্ন শিক্ষাবিষয়ক চলচিচ্চত্র প্রদর্শনীর উদ্ধোধন কালে তিনি এ কথা বলেন।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রফেসর স্বপন কুমার সাহা, সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ২টায় কুষ্টিয়া সদর উপজেলায় একটি নতুন ভবনের উদ্ধোধন করেন মাহবুব উল আলম হানিফ।