১৬ কোটি মানুষ নিয়ে খেলবেন না: শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বি. চৌধুরী

 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আমাদের দাবি, আপনারা আলোচনায় বসুন, কথা বলুন। ১৬ কোটি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবেন না।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘গুড গর্ভন্যানস ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বি. চৌধুরী বলেন, ‘দেশের বন্দরগুলো অকার্যকর হয়ে পড়েছে, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ। কৃষক না খেয়ে মরছে।’

বিকল্প ধারা সভাপতি বলেন, ‘জনগণকে প্রেসক্রিপশন দিলাম—সবাই মিলে অনশন করেন। যার যার অবস্থানে থেকে অনশন করে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিন।’