রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

মহানগর বিএনপির সহ-সভাপতি হযরত মোহানীকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। 
শনিবার দুপুর আড়াইটায় নগরীর কাজীহাটাস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, ১৯ জানুয়ারি রাতে নগরীর ভদ্রায় বাসে পেট্রোল বোমা হামলার মামলার এজাহারভূক্ত আসামী হযরত মোহানীকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।