সিরাজগঞ্জে পেট্রোল বোমায় নিহত ১ দগ্ধ চার

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে গণেশ দাস (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার রামগাতি এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত গণেশ দাস সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে। এ ঘটনায় আরো চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তারা হলেন- আলফাজ, সুবীর শম্ভু, আবু সাইদ ও সায়েম। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।