লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে শনিবার লিভারপুল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ৮০তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ।

এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। অষ্টম স্থানে নেমে যাওয়া ওয়েস্ট হ্যামের পয়েন্ট ৩৬।
দিনের অন্য ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড।