খাদক আর কাকে বলে! মাত্র ৩০ মিনিটে ৪৪৪ পিস মুরগীর রোস্ট খেয়ে বিশ্বরেকর্ড করেছেন শিকাগোর এক লোক। তার নাম প্যাট্রিক বারটোলেটি। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত খাদ্যগ্রহণ প্রতিযোগিতায় তিনি সবাইকে অবাক করে দিয়ে এই রেকর্ড গড়েন। গত বছর এই প্রতিযোগিতায় ৩৬৩ পিস রোস্ট খেয়ে রেকর্ড গড়েছিলেন আরেক খাদক। তার রেকর্ড ভাঙতে গিয়ে ৮১ টি রোস্ট বেশি খেলেন প্যাট্রিক। শেষ দুই মিনিটে তিনি খান ৫০ পিস রোস্ট। হাজার হাজার দর্শক এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সবার মুখে প্রশ্ন ছিল, এত রোস্ট কোথায় রাখছেন প্যাট্রিক? তার পাকস্থলি কত বড়! শেষ বাঁশি বাজার আগে যে পরিমাণ মাংস তিনি মুখে ঢুকিয়েছিলেন তা গিলতে দুই মিনিট ধরে চিবাতে হয় তাকে। -রয়টার্স