আরেক জাপানির ‘শিরশ্ছেদের’ ভিডিও প্রকাশ করল আইএস

 
ইসলামিক স্টেট সদস্যরা তাদের হাতে জিম্মি জাপানি সাংবাদিক কেনজি গোতোকে ‘শিরশ্ছেদের’ ভিডিও চিত্র প্রকাশ করেছে। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনাকে একটি ঘৃণ্য কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে জাপান সরকার।
জাপানি নাগরিক হারুন ইয়াকুয়ার শিরশ্ছেদের খবরসহ ভিডিও প্রকাশের এক সপ্তাহ পার না হতেই কেনজি গোতোর শিরশ্ছেদের ভিডিও চিত্র প্রকাশিত হল।
সদ্য প্রকাশিত এই ভিডিওটির সঙ্গে এর আগে ইসলামিক স্টেট সদস্যদের সংঘটিত অন্যান্য হত্যাকা্লের ভিডিও চিত্রগুলোর মিল রয়েছে।
জাপান বলছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছে।
৪৭ বছর বয়সী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কেনজি গোতো গত অক্টোবর মাসে সিরিয়ায় অপহূত হন।
ধারণা করা হয়, ইয়াকুয়ার মুক্তির ব্যাপারেই সেখানে গিয়ে ছিলেন তিনি।
এরপর থেকেই জর্ডানের কারাগারে বন্দী আল-কায়েদার একজন বোমাবাজের মুক্তির বিনিময়ে গোতোকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছিল।
দেশটির ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জাপান কখনও সন্ত্রাসবাদের সাথে জড়িতদেরকে ক্ষমা করবে না এবং তাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সাথে সহযোগিতা করে যাবে।