ফিল্মফেয়ারের দৌড়ে এগিয়ে ‘কুইন’

 
বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬০তম আসরে ছয়টি শাখায় পুরস্কার জিতেছে ‘কুইন’। চলচ্চিত্রটি পরিচালনা করার জন্য সোর পরিচালক বিকাশ বল ও অভিনয়ের জন্য কঙ্গনা রনৌত সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। খবর: এনডিটিভির।
এরপরই রয়েছে উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘হায়দার’। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন শহীদ কাপুর। এ ছাড়া সেরা পার্শ্বঅভিনেতা ও পার্শ্বঅভিনেত্রী হন যথাক্রমে কে কে মেনন ও টাবু। চলচ্চিত্রটি পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
এছাড়া রোমান্টি কমেডি ‘টু স্টেটস’ ও ‘পিকে’ একাধিক পুরস্কার পেয়েছে। ফিল্মফেয়ারের আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কামিনী কৌশল।
চমকপ্রদ ব্যাপার হলো, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ কোনো পুরস্কার জিততে পারেনি।
 
এবারের ফিল্মফেয়ারের সেরা যারা:
 
ছবি : কুইন
পরিচালক : বিকাশ বল
অভিনেতা : শহীদ কাপুর (হায়দার)
অভিনেত্রী : কঙ্গনা রনৌত (কুইন)
পার্শ্বঅভিনেত্রী : টাবু (হায়দার)
পার্শ্বঅভিনেতা : কে কে মেনন (হায়দার)
নতুন পরিচালক : অভিষেক বর্মণ (টু স্টেটস)
সংগীত পরিচালক : শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস)
গীতিকার : রেশমি সিং (মুসকুরানে, সিটি লাইটস)
নতুন অভিনেতা : ফাওয়াদ খান (খুবসুরত)
নতুন অভিনেত্রী : কৃতী স্যানন (হিরোপান্তি)
গল্পকার : রজত কাপুর (আঁঁখো দেখি)
সংলাপ রচয়িতা : অভিজাত জোশি ও রাজকুমার হিরানি (পিকে)
চিত্রনাট্যকার : অভিজাত জোশি ও রাজকুমার হিরানি (পিকে)
গায়ক : অঙ্কিত তিওয়ারি (গালিয়া, এক ভিলেন)
গায়িকা : কনিকা কাপুর (বেবি ডল, রাগিনি এমএমএস টু)
আজীবন সম্মাননা : কামিনী কৌশল
নৃত্য পরিচালক : আহমেদ খান (জুম্মে কি রাত, কিক)
আবহসংগীত রচয়িতা : অমিত ত্রিবেদি (কুইন)
চিত্রগ্রাহক: ববি সিং ও সিদ্ধার্থ দিওয়ান (কুইন)
অ্যাকশন পরিচালক : শ্যাম কৌশল (গুন্ডে)
সম্পাদনা : অভিজিত্ কোকাতে ও অনুরাগ কাশ্যপ (কুইন)
শিল্প নির্দেশক : সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (হায়দার)
পোশাক পরিকল্পনা : ডলি আহলুওয়ালিয়া (হায়দার)
শব্দসজ্জা : অনিল কুমার কোনাকান্ডলা ও প্রবাল প্রধান (মারদানি)
 
সমালোচক পছন্দে সেরা
অভিনেতা : সঞ্জয় মিশ্র (আঁঁখো দেখি)
অভিনেত্রী : আলিয়া ভাট (হাইওয়ে)
চলচ্চিত্র: আঁঁখো দেখি