হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা একটি ট্রাকে আগুন দিয়েছে। এ ছাড়াও তারা একটি ট্রাক ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে। রবিবার বেলা ১২টায় হবিগঞ্জের কামড়াপুর-নসরতপুর বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হরতাল সমর্থকরা পোদ্দারবাড়ি এলাকায় মিছিল বের করে। এ সময় তারা একটি খালি ট্রাকে আগুন দেয়। এ ছাড়াও তারা একটি ইটবাহী ট্রাক এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। পরে খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।