ড্র করল চেলসি-ম্যান সিটি

 
ইংলিশ প্রিমিয়ার লিগে ড্র করেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও দুই দলের কেউই বেশি সুবিধা করতে পারছিল না। তবে ৪১তম মিনিটে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ  ইভানোভিচের লম্বা পাস ধরে বাঁ দিক থেকে দারুণ ক্রস দেন এডেন হ্যাজার্ড। তার পাস থেকে স্ট্রাইকার লোইক রেমি প্রতিপক্ষের জালে বল জড়ান। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় চেলসি। অবশ্য এর তিন মিনিট পরেই ম্যানচেস্টার সিটি গোল পরিশোধ করে। হেসুস নাভাসের ক্রস চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়া এক হাত দিয়ে ঠেকিয়ে দিলেও বল চলে যায় সের্হিও আগুয়েরোর কাছে। সেখান থেকে পা লাগিয়ে জালে বল জড়ান মিডফিল্ডার দাভিদ সিলভা।
বিরতি থেকে ফিরে দুই দলের কেউই গোল করতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড কয়েকটি ভালো আক্রমণ করলেও সাফল্য আসেনি।
ড্রয়ের ফলে পয়েন্টের ব্যবধান আড়ের মতোই রয়েছে। ২৩ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৫৩, আর সিটির পয়েন্ট ৪৮।