ফরিদপুরের মধুখালীতে নাম হাসিব (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন। শনিবার থেকে সে নিখোঁজ হয়েছে বলে পরিবার জানিয়েছে। হাসিবের বাড়ি উপজেলার বামুন্দি বালিয়াকান্দি গ্রামে।
হাসিবের পরিবার জানিয়েছে, হাসিব মেগচামী দাখিল মাদ্রাসার ছাত্র। শনিবার হাসিব দুপুরে মাদ্রাসায় প্রবেশপত্র নেওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে এস আই সাইফুল ইসলাম জানান, নিখোঁজ হাসিবের মামা আ. রশিদ মধুখালী থানায় একটি হারানো বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।