বাংলাদেশের মানুষ পরাজয় মানবে না: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকালে ‘অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’ এর উদ্বোধন করেছেন। মাসব্যাপী চলবে এই মেলা। 
বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যটাই খারাপ। যখনই তাদের সামনে উন্নত জীবনের সুযোগ আসে, কোথা থেকে যেন কালো মেঘ এসে সব ঢেকে দেয়। কিন্তু এবার ‌বাংলাদেশের মানুষ পরাজয় মানবে না।