বনানী থানা ছাত্রলীগ নেতা গ্রেফতার

 
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বনানী থানা ছাত্রলীগের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান ও তার সহযোগী মোহাব্বত হোসেন সবুজ এবং সোহেল শেখ। রবিবার বনানীর ৪ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন জানান, ওই সড়কের একটি বাড়িতে তারা চাঁদা চাইতে গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে।