‘পরীক্ষার্থীদের নিরাপত্তায় নিবিড় টহলের ব্যবস্থা নেবে ডিএমপি’

 
 
 
 
 
 
 
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘এসএসপি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র এলাকায় নিবিড় টহলের ব্যবস্থা করা হবে। আমি বিনয়ে সঙ্গে বলতে চাই—নিরাপত্তা বিঘ্নকারীদের দমন করা হবে কঠোর হস্তে।’ রবিবার সকালে রাজধানীর মতিঝিল বক চত্বরে ডিএমপির সচেতনাতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে প্রতিদিন ৩০ লাখ গাড়ি চলাচল করে। এর মধ্যে গড়ে তিনটি গাড়িতে হামলা হয়। এ হামলার মাধ্যমে মনোস্তাত্তিক ভয় সৃষ্টি করা হয়েছে। এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সন্ত্রাসীরা গাড়িতে অগ্নিসংযোগ করছে, চোরাগোপ্তা ককটেল মেরে মানুষকে হত্যা করার অপচেষ্টা করছে।  বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নাশকতা দমনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা এ নাশকতার সাথে জড়িত তাদের  আশ্রয় প্রশয় এবং অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’