রোববার শিয়োভার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে নেপোলি। শিয়োভাকে হারিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেললো নেপোলি। শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা এম্পোলির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর রোমার বর্তমান পয়েন্ট ৪৩। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫০।