আর্সেনালের বিরাট জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৫-০ গোলে বড় জয় নিয়েছে আর্সেনাল। দলের জয়ে জোড়া গোল করেন সান্তি কাসোরলা। অন্য তিনটি গোল করেন মেসুত ওজিল, থিও ওয়ালকট ও এক্ত।

এই জয়ে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।
২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে আছে চেলসি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে। আর ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।