লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ একজনের মৃত্যু

 
লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ লিটন নামে এক  অটোরিকশাযাত্রী মারা গেছেন। রবিবার রাতে ঢাকায় আনার পথে তিনি মারা যান।
জানা গেছে, রাতে লক্ষ্মীপুর নতুন মহিলা কলেজের সামনে একটি অটোরকিশায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে তিনজন দগ্ধ হন। গুরুতর আহত লিটনকে রাতেই ঢাকায় পাঠানো হলে পথেই তিনি মারা যান। বাকি দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিত্সক আনোয়ার হোসেন জানিয়েছেন, আগুনে লিটনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। কিন্তু তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বাঁচানো যায়নি।